মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ নিতে এসে হামলা শিকার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ২৮২ বার পড়া হয়েছে

আতিকুল ইসলাম দিপু,কলাপাড়া প্রতিনিধি :  কলাপাড়া ৭নং লতাচাপলী ইউপি নির্বাচনে সদস্য পদপ্রার্থী আবুল হোসেন কাজী (আবুল কোম্পানী)। কলাপাড়া শেখ কামাল সেতু সংলগ্ন এলাকায় পৌর টোল আদায়কে কেন্দ্র করে বাক-বিতণ্ডার এক পর্যায়ে এ হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ মার্চ) সকাল ১১টার দিকে এঘটনায় আবুল কোম্পানীসহ তারসাথে থাকা জলিল আকন (৩২) ও সিদ্দিক (২৭) কে বেধড়ক মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সংঘর্ষ শুরু হলে টোল আদায়কারীদেরপক্ষের আবুল কালাম বয়াতীসহ উভয় পক্ষের অন্তত ২০জন আহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া আবুল কোম্পানীও তার সঙ্গীয় দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে কলাপাড়া হাসপাতাল সূত্রে জাননো হয়।প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, লতাচাপলী ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ নিতে কলাপাড়ায় আসেন সদস্যপদপ্রার্থী আবুল হোসেন কাজী। এসময় তার গাড়ী বহরে থাকা আটটি মাহেন্দ্র এবং চারটি মটরসাইকেল নিয়ে বুধবার উপজেলা নির্বাচন অফিসের উদ্দেশ্যে আসছিলেন। বেলা সাড়ে এগারটার দিকে শেখ কামাল সেতুর কাছে কলাপাড়া পৌরসভার টোল আদায় নিয়ে উভয় পক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে। আহত আবুল কোম্পানী বলেন, তিনি পৌর টোল বাবদ তিন শ’ টাকা পরিশোধ করলেও পৌর টোল আদায়কারী মাসুম এবং আরো ৪/৫ জন কিছু বুঝে ওঠার আগেই তাদের উপড় অতকির্ত হামলা চালায়। এসময় তার সাথে থাকা অনেকেই আহত হয়েছেন। আবুল কোম্পানীর অভিযোগ, এটি তার ওপর পরিকল্পিত হামলা। অপরদিকে, পৌর টোল আদায়কারী আবুল কালামবয়াতী পাল্টা অভিযোগ করে বলেন, তারা পৌর টোল দিতে অস্বীকার করে প্রথমে আমাদের লোকজনের ওপর হামলা করেছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহ নেওয়াজ বলেন, সংবাদ  সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এব্যাপারে এখনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।উল্লেখ, শেখ কামাল সেতু এলাকায় পৌর টোল আদায়য়ের নামে ভুক্তভোগিদের ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে দীর্ঘদিনের।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451