শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহে ডিবি ওসি দাউদ হোসেন সেই দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন !

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে

পারে না/ও বন্ধু। এভাবেই গানে গানে মানবতার কথা বলেছিলেন ভূপেন

হাজারিকা, গেয়েছিলেন জীবনের জয়গান। এ চিরন্তন সত্যকে সামনে রেখে

ঝিনাইদহে দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন একজন পুলিশ

কর্মকর্তা। তিনি ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. দাউদ

হোসেন।

সদর উপজেলার বাজারগোপালপুর গ্রামের রফিকুল ইসলাম হৃদযন্ত্রে ছিদ্র ধরা

পড়া ও কালীচরণপুর ইউনিয়নের কাষ্টসাগরা গ্রামের শিশু আনিচুজ্জামান

আইনের চিকিৎসা সহায়তা হিসেবে ব্যক্তিগতভাবে ১০ হাজার টাকা

দিয়েছেন তিনি।

পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের যে সাধারণ ধারণা, সেই জায়গায় মো.

দাউদ হোসেন একদমই ব্যতিক্রমী চরিত্র। তিনি বরাবরই অসহায় মানুষের

সেবায় কাজ করেন বলে জানান তাঁর সহকর্মীরা। পুলিশের প্রতি জনগণের

দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ইতিবাচক মনোভাব সৃষ্টিতে এমন কর্মকান্ডে

কর্মকর্তাদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাহিনীটির সদস্যরা।

ঝিনাইদহ জেলা পুলিশের একাধিক সদস্য জানিয়েছেন, মানুষ হতে হলে কী

ধরনের মানবিকতাবোধ থাকতে হয়, মো. দাউদ হোসেন সেটা সবাইকে

বুঝিয়ে দিয়েছেন। এর আগেও তিনি নানা সেবামূলক কর্মকান্ডে

এগিয়ে এসেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451