মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর কলেজের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ঃ চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন

জাহাঙ্গীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক

অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়

এবং কলেজের নবাগত ছাত্র ছাত্রীদের বরণ করা হয়।

মঙ্গলবার দুপুরে কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মো. এজাবৃুল হক বুলির সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.

মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা

নির্বাহী অফিসার ইফতেখার উদ্দিন শামীম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

মুহা. তৌফিকুল ইসলাম। বক্তারা বিদায়ী ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় নকল প্রবণতা

এড়িয়ে ভালো ফলাফল করে কলেজের সুনাম অর্জণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহা.

জোনাব আলী। এ সময় আলীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এতেহার আলী,

হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির আকতার, চৌহদ্দীটোলা

উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম জাকারিয়া, স্বরূপনগর শহীদ মোহর

আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কয়েস আলীসহ কলেজের

বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ

উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের

পুরস্কার বিতরণ করা হয়। পরে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোঙ্গ

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451