বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে নামোশংকরবাটী ডিগ্রি কলেজে বরণ ও বিদায় অনুষ্ঠিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৩০০ বার পড়া হয়েছে

 

আব্দুর রহিম পলাশ ঃ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ডিগ্রি

কলেজ ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় কলেজের অবসরপ্রাপ্ত

শিক্ষক মো. শওকত আলীকেও বিদায় সংবর্ধণা প্রদাণ করা হয়।

মঙ্গলবার সকালে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ মো. আব্দুল জলিলের সভাপতিত্বে

প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রিজের

সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. এরফান আলী। বিশেষ অতিথি ছিলেন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সাইদুর রহমান। এ সময় অন্যান্যের

মধ্যে আরো উপস্থিত ছিলেন, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ডা. মো. আবুল

হাসান, ডা. মো. দুরুল হোদা, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মো. আসলাম কবীর, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল

ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পাঠ করেন, বিদায়-বরণ- পুরস্কার বিতরণ ও

সাহিত্য-সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন। বিদায়ী

ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, মো. ইব্রাহিম হোসেন। আলোচনা পর্ব শেষে

বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পরে

মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের শিক্ষার্থীরা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451