সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                              আশুলিয়া সাংবাদিক সমন্বয় ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ৪টি সংগঠনের সভাপতির অংশগ্রহণ চট্টগ্রামে জমে উঠেছে ঈদের কেনাকাটা, দেশীয় টুপি ও নতুন নোটে বাড়তি আগ্রহ চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী  চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী খাজা মঈনুদ্দিন চিশতি (র.)-এর আশুলিয়ায় নায়েবে আমির মিজানুর রহমান চিশতির দরবার শরীফে ইফতার ও দোয়া অনুষ্ঠিত 

মোরেলগঞ্জে পানগুছি নদীতে দেড়শ’ যাত্রী নিয়ে ট্রলার ডুবি, নিহত ৪ নারীর লাশ উদ্ধার নিখোঁজ ১৫,

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৩১ বার পড়া হয়েছে

 

 

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :

বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীতে একটি

যাত্রীবাহি খেয়া ট্রলার ডুবে ৩ নারী নিহত হয়েছেন।

আহত হয়েছেন কমপক্ষে ৩০জন। গুরুতর আহত অবস্থায়

৫জনকে খুলনায় স্থান্তর করা হয়েছে। এ ঘটনায় আরো

১৫জন নিখোঁজ আছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার

সার্ভিস, কোষ্টগার্ড, থানা পুলিশ ও স্থানীয়রা কাজ

করছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে পানগুছি

নদীতে এ ঘটনা ঘটে। বেলা ১১টায় নৌবাহিনীর

উদ্ধারকারী জাহাজ তাদের ডুবুরি দল নিয়ে উদ্ধার কাজে

যোগ দেয়।

আহত যাত্রীরা জানান, ঘটনার সময় নৌবাহিনীর একটি

জাহাজ (পি-৩১২) দ্রুতগতিতে চালিয়ে গেলে এর তুফানে

ট্রলারটি উল্টে যায়। ট্রলারে কমপক্ষে দেড়শ’ যাত্রী ছিলো।

এদের মধ্যে নিহত ৩ নারী হচ্ছেন, কালিকাবাড়ি গ্রামের

মহসিন হোসেনের স্ত্রী বিউটি বেগম(৩৮), গুয়াবাড়িয়া

গ্রামের হাসেম হাওলাদারের স্ত্রী পিয়ারা বানু(৫০) ও

চিংড়াখালী গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী সুফিয়া

বেগম(৭৫)। এই ঘটনার খবর পেয়ে মোংলাগামী নৌ

বাহিনীর ওই জাহাজটি কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে

ফিরে আসে।

আশংকাজনক অবস্থায় উপজেলা পরিবার পরিকল্পনা

কর্মকর্তা রেবেকা খাতুন(৪৮), খাদিজা বেগম(৪০),

সাবেক পুলিশ সদস্য মো. শাজাহান তালুকদার(৬৫), আবুল

খায়ের খোকা(৫৫) কে খুলনায় স্থান্তর করা হয়েছে।

মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি আছেন ফুলহাতা গ্রামের

নাসিমা বেগম(৩০) ও তার ২ বছরের শিশুপূত্র।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম, ফায়ার

সাভিসের মোরেলগঞ্জ ষ্টেশন কর্মকর্তা মো. হায়দার আলী ও

উদ্ধার হওয়া যাত্রীদের নিকট থেকে পাওয়া তথ্যমতে

নাজমুল(৭), রাহাত(১০), আনছার হাওলাদার(৩৮), মোশারেফ

হাওলাদার(৫০), সুলতান হাওলঅদার(৪২), হাসিব(৬), নাদিরা

আক্তার(১৭), সালমা বেগম(৩০), সাজ্জাদ(২), লাবনী

আক্তকার(৭) ও পরিবার পরিকল্পনা মোরেলগঞ্জ অফিসের অফিস

সহায়ক মো. রফিক এখনো নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451