সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সোনারগাঁওয়ে ব্যবসায়ীকে অপহরন করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, ইউপি সদস্য আটক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ১৬৬ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও

উপজেলায় এক ব্যবসায়ীকে অপহৃরন করে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করার

অভিযোগে মোশারফ মেম্বার ও তার একজন সহযোগীকে আটক করে পুলিশ।

মঙ্গলবার সকালে পুলিশ ভবনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অপহৃত ওই

ব্যবসায়ীকে উদ্ধার করে তাদের আটক করা হয়।

পুলিশ ও এলাকাবাসীরা জানায়, উপজেলার বারদী ইউনিয়নের আফাজউদ্দিনের ছেলে

ব্যবসায়ী বিল্লাল হোসেনকে সোমবার রাতে ফুলদী এলাকা থেকে পিরোজপুর

ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার মোশারফ হোসেনের নেতৃত্বে দুটি

সিএনজি যোগে ৮/১০ জনের একটি দল তাকে জোড় পূর্বক ভাবে

সিএনজিতে উঠিয়ে নিয়ে আসে। পরে রাত ১১টা দিকে মোশারফ ও তার সাথে

থাকা লোকজন বিল্লাল হোসেনের পায়ে শিকল দিয়ে বেধেঁ রেখে রাতভর

মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। মঙ্গলবার সকালে খবর পেয়ে সোনারগাঁ

থানার এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল মোশারফ

মেম্বারের অফিসে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ী বিল্লাল হোসেনকে উদ্ধার

করেন। পরে ভবনাথপুর গ্রামের একটি বাড়ী থেকে আটক করে পুলিশ মোশারফ

হোসেনকে থানায় নিয়ে আসার সময় সে পুলিশের কাছ থেকে ছুটে দৌড়ে

পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।

এ ব্যাপারে অপহৃত ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, ব্যবসায়ীকভাবে লেনদেনের

কারনে মোশারফ মেম্বার আমাকে জোরপূর্বক তুলে এনে তার বাড়ীতে শিকল

দিয়ে বেধে রাতভর মধ্যযুগীয় কায়দা নির্যাতন করে।

এ ব্যাপারে মোশারফ মেম্বার জানান, বিল্লাল হোসেনের কাছ থেকে

ব্যবসায়ীকভাবে লেনদেনের টাকা পাওনা থাকায় তার কাছ থেকে আদায় করার

চেষ্টা করেছি।

এ দিকে ভুমিদস্যূ, মাদক স¤্রাট মোশারফ মেম্বারের আটকের খবর পুরো

এলাকায় ছড়িয়ে পড়ার পর স্বস্তির নি:শ্বাস ফেলছেন এলাকাবাসী।

এলাকাবাসীরা জানান, মোশারফ মেম্বার এলাকায় একটি বাহিনী গড়ে তোলে

আর এ বাহিনী নিরীহ মানুষের জমি দখল, মাদক ব্যবসা সহ নানা অনিয়ম করে

যাচ্ছেন। পুরো এলাকাবাসী তার কাছে জিম্মি হয়ে পড়েছেন। কেউ তার

বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। কেউ মুখ খোলার চেষ্টা করলে তাকে পুলিশ

দিয়ে হয়রানী করে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হুমকি দিয়ে থাকে।

এ ব্যাপারে সোনারগাঁও থানার এএসআই আবুল কালাম আজাদ জানান, বিলাল

হোসেন নামে এক ব্যবসায়ীকে অপহৃরন করে মোশারফ মেম্বার তার অফিসে শিকল

দিয়ে বেধে নির্যাতন চালায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশের একটি

টিম মোশারফ হোসেনের অফিসে অভিযান চালিয়ে শিকল বাঁধা অবস্থায়

ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় অভিযুক্ত মোশারফ মেম্বার ও তার সহযোগী

ইমান আলীকে আটক করা হয়। মোশারফ হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ

থানায় একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।ৃ


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451