শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধুর সমালোচনা করেই পঁচাত্তরের প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল: প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ২৩২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ,অনলাইন ডেস্কঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর বিরুদ্ধে রটনা রটিয়ে পঁচাত্তরে তাকে হত্যার প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘কারাগারের রোজনামচা’র প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমার কাছে এটাই মনে হয়, এই যে তার বিরুদ্ধে নানা সমালোচনা, নানা কথা দিয়ে তার জীবনটাকে কেড়ে নেয়ার পথটা অর্থাৎ ১৫ আগস্টের ঘটনা ঘটাবার একটা যেন পটভূমি তৈরি করেছিল অনেকেই।’

বঙ্গবন্ধুর আত্মজীবনী কারাগারের রোজনামচার প্রকাশনা উৎসবে বক্তব্য দিতে গিয়ে এভাবে বারবার-ই আবেগ তাড়িত হয়ে পড়েন শেখ হাসিনা। তার আক্ষেপ স্বাধীনতার পর দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুকে একটুও সময় দেয়া হয়নি।

শেখ হাসিনা বলেন, ‘হঠাৎ দেখি বালিশের নিচে একটি খাতা। তো আমার কি মনে হলো আমি আস্তে করে খাতাটা বের করে পড়তে শুরু করলাম। আমি যখন পড়তে শুরু কলাম তখন আব্বা আর আম্মা পাশাপাশি চেয়ারে বসা, আব্বা বিষয়টি লক্ষ করলেন। উনি উঠে এলেন, আস্তে আমাকে জড়িয়ে ধরে কোনো বকাও দিলেন না, কিচ্ছু বললেন না-শুধু হাত থেকে খাতাটা নিয়ে নিলেন। তিনি শুধু এইটুকুই বললেন, ‘এখন পড়বে না, আমার মৃত্যুর পরে পড়বে।’

তিনি আরো বলেন, ‘এখন আমার মাঝে মাঝে এটাই দুঃখ হয়, তখন তো পড়ার সময় পাইনি। অনেকেই তো কত সমালোচনা-এটা হলো না, ওটা হলো না, ধৈর্য নেই নানা ধরনের কথা, কত কিছু। মনে হয় যেন সেই সময় ওনার বিরুদ্ধে সমালোচনা করতে করতে সেই স্বাধীনতার পরাজিত শক্তি তাদের হাতকেই যেন শক্তিশালী করে তোলে।’


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451