বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

ফেসবুক বন্ধের গুজবে কান না দিতে বিটিআরসি চেয়ারম্যানের আহ্বান

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২৯ মার্চ, ২০১৭
  • ৩৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ফেসবুক বন্ধ করা নিয়ে কোন গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, এখনো সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধের কোনো নির্দেশনা আসেনি।

মঙ্গলবার কয়েকটি অনলাইন পত্রিকায় ফেসবুক বন্ধ করা হতে পারে এমন সংবাদ প্রকাশের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ আহ্বান জানান।

বিটিআরসি চেয়ারম্যান বলেন, ‘ফেসবুকে গুজব চলতে থাকে। এরকমই কোন গুজব থেকে সরকারের ফেসবুক বন্ধ করার সম্ভাবনা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়।বিটিআরসি টেলিযোগাযোগের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করবে। কিন্তু ফেসবুক বন্ধে এখনো সরকার কোনো নির্দেশনা দেয়নি।’

“নির্দেশনা পেলে স্বাভাবিকভাবেই তা বাস্তবায়ন করবো। তবে আপাতত এ নিয়ে গুজব থেকে নতুন গুজব ছড়ানোর কোনো মানে হয় না।’’

বিশেষ কোনো পরিস্থিতি না আসলে সরকার ফেসবুক বন্ধের নির্দেশ দেয় না জানিয়ে ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘এখন সেরকম কোনো পরিস্থিতি নেই বলে সরকারি নির্দেশনা আপাতত আসছে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451