সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনারগাঁওয়ে স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত করায় বখাটের ৬ মাসের কারাদন্ড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে

এক স্কুল ছাত্রীকে উক্ত্যক্ত করায় রোকন উদ্দিন নামের এক বখাটের ৬ মাসের

কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেলে সোনারগাঁও উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু এ কারাদন্ড প্রদান করেন।

সোমবার সকালে বখাটে রোকনউদ্দিনকে সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট

উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশ। আটকের পর তাকে এ

কারাদন্ড প্রদান করা হয়।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) মাকসুদুর রহমান জানান,

উপজেলার সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এক

ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে আসা-যাওয়ার পথে সনমান্দি ইউনিয়নের

মাঝেরচর গ্রামের মৃত সাইজুদ্দিনের ছেলে বখাটে রোকনউদ্দিন ওই ছাত্রীকে

কু প্রস্তাব দিয়ে আসছিল। এ ঘটনার বিষয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তি ও

ছাত্রীর পরিবার রোকনউদ্দিনকে কয়েক দফায় উক্ত্যক্ত না করার জন্য বারণ করেছিল।

বারণ করা সত্ত্বেও গত রোববার সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্কুলে

যাওয়ার পথে ওই ছাত্রীকে আবারও উক্ত্যক্ত করে।

এ ঘটনায় ছাত্রীর বাবা সোমবার সকালে সোনারগাঁও থানায় একটি

অভিযোগ দায়ের করে। অভিযোগের পর রোকনউদ্দিনকে পুলিশ আটক করে

থানায় নিয়ে আসে। পরে বিকেলে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার

(ভুমি) রুবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমান আদালত বসিয়ে রোকনউদ্দিনকে ৬

মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451