শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যেকোনো সময়ে শেষ হবে আতিয়া মহলে অভিযান :স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সিলেটের শিববাড়িতে ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে চলমান আভিযান যেকোনো সময়ে শেষ হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানিয়েছেন।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে মন্ত্রীসভার বৈঠকের পর সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান বলেন, যেকোনো সময়ে সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান শেষ হবে।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সেখানে বড় কোনো জঙ্গি থাকতে পারে।  জঙ্গিদের শিকড় উপড়ে ফেলার চেষ্টা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান , আজ মন্ত্রিসভার বৈঠকে জঙ্গিবিরোধী অভিযান নিয়ে আলোচনা হয়েছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু নির্দেশনা দিয়েছেন। তিনি জনপ্রতিনিধিদের নিজ এলাকায় গিয়ে জঙ্গিবিরোধী কাজে আরো তৎপর হতে বলেছেন। এ ছাড়া গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আতিয়া মহলে রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ‘মাস্টারমাইন্ড’ মেজর জিয়া  থাকতে পারে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকাকে অভিযানের জন্য নির্দিষ্ট করা হয়েছিল। পরে পুলিশ ও অন্য বাহিনীকে বিরত রেখে সেনাবাহিনী মোতায়েন করা হয় । এ পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে। আরো কেউ থাকতে পারে। তবে তাদের মধ্যে মেজর জিয়া আছে কি না, তা নির্দিষ্ট করে বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জঙ্গি তৎপরতার সঙ্গে যুক্ত তারা মূলত ইসলামকে কলুষিত করছে। দেশের মানুষ জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না। এমনকি জঙ্গিদের বাবা-মাও তাদের স্বীকৃতি দিচ্ছে না।

লন্ডনে পার্লামেন্ট ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ইঙ্গিত করে আসাদুজ্জামান বলেন, ব্রিটেনে কী হয়েছে সবাই জানে। সে তুলনায় বাংলাদেশের জঙ্গি দমনে তৎপরতা ও সক্ষমতা বেড়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451