রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

একটা ম্যাচ খেলার পর আরেকটি ম্যাচের দিকেই নজর দেওয়া ভালো

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ২৯০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ

ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডেতে ৯০ রানে বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সিরজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে আছে মাশরাফি বাহিনী। আগামীকাল মঙ্গলবার একই মাঠে হবে দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারী দল।

এই ম্যাচের আগে একটা প্রসঙ্গ খুবই ভালোভাবে উঠে এসেছে,  শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে বাংলাদেশ কী ৩-০ ব্যবধানে জিততে আশাবাদী। এমন প্রশ্ন শুনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা খুবই বিরক্ত হয়েছেন। কারণ এমন কথা খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে বলে মনে করেন তিনি।

সোমবার ডাম্বুলায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মশরাফি বলেন, ‘যেকোনো সিরিজেই একটা ম্যাচ জিতলেই খুব তাড়াতাড়ি শুনে ফেলি ৩-০, ৫-০তে জয় পব কি না। আসলে আগে আগে এমন কথা না বলাই ভালো। কারণ এটি খেলোয়াড়দের জন্য বাড়তি চাপ তৈরি করে। তার মানে এই নয় যে, আমরা সিরিজ জিততে চাই না। এই সিরিজ জিততে পারলে আমাদের জন্য খুবই ভালো হবে।’

আপাতত বাংলাদেশ অধিনায়কের ভাবনা ম্যাচ বাই ম্যাচ জয়, ‘একটা ম্যাচ খেলার পর আরেকটি ম্যাচের দিকেই নজর দেওয়া ভালো। খেলোয়াড়দের জন্য তা সুবিধা হয়। পুরো সিরিজ নিয়ে ভাবতে গেলে অনেক বেশি চাপ তৈরি হয়। যা খেলায় প্রভাব পড়ে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। তাই বিষয়টি নিয়ে এত আলোচনা হচ্ছে। অবশ্য এসব নিয়ে এখনই ভাবতে চান না বাংলাদেশ দলের খেলোয়াড়রা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451