রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দুর্নীতি ও জঙ্গীমুক্ত দেশ গড়ার শপথে কলাপাড়ায় স্বাধীনতা দিবস উদযাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২৭ মার্চ, ২০১৭
  • ২৬১ বার পড়া হয়েছে

অওরীন মাহামুদ (পারভেজ) কলাপাড়া প্রতিনিধি   : যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যতিক্রমি আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হলমহান স্বাধীনতা দিবস। দিবসের প্রথম প্রহরে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ বেদীতে পুস্পার্ঘ্য অর্পন করে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি সুচনা হয়। বর্ণাঢ্য কুজকাওয়াজ, শারীরিক কসরত, নৃত্যানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, বক্তৃতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচন সভা, ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার গুরুত্বপূর্ন স্থানে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।রবিবার সকালে মোজাহার উদ্দিন বিশস কলেজ মাঠে সমাবেশ ঘটে হাজারো স্বাধীনতাকামী মানুষের। এসময় দুর্নীতি ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থী, সুধী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রায় সহ¯্রাধিক মানুষ।কলাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ শপথ বাক্য পাঠ করান কলাপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা এবিএম সাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সুন্দরবন অঞবচল ৯নং সাব-সেক্টর কমান্ডার মেজর(অব:) জিয়াউদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বন্টিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451