মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বোমা বিস্ফোরণে নিহত ২ পুলিশ কর্মকর্তার জানাজা সম্পন্ন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ২৫৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

সিলেটের শিববাড়িতে বোমা বিস্ফোরণে নিহত দু’পুলিশ কর্মকর্তা জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সারের জানাজা শেষ হয়েছে।রোববার জোহরের নামাজের পরে নগরীর রিকাবি বাজারের কাছে পুলিশ লাইন মাঠে তাদের জানাজা হয়।

জানাজা শেষে মনিরুলের মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীতে এবং আবু কয়সারের মরদেহ সুনামগঞ্জ সদরে নেয়া হচ্ছে।স্ব স্ব বাড়িতে দ্বিতীয় নামাজে জানাজা শেষে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ দাফন করা হবে।

শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের পাশে শনিবার সন্ধ্যায় বোমা বিস্ফোরণে কায়সার, মনিরুলসহ মোট ৬ জন নিহত হন।

নিহতদের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।জানাজায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451