বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন, সাভার থেকে: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ৪৬তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহর ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তার পরপরই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় তারা ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজায়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে খুলে দেয়া হয় স্মৃতিসৌধে প্রধান ফটক। এসময় সর্বস্তরের জনগণের ঢল নামে স্মৃতিসৌধে। তাদের মুখে বিজয়ের ডাক ‘জয় বাঙলা’র স্লোগন। আগতদের অনেকেই ‘২৫মার্চ’ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের স্বীকৃতির আদায়ে সরকারের জোর তৎপরতা চালানোর আহ্বান জানান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451