শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম , ঢাকা ঃ  লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের এ স্বাধীনতা। একে আরো সমুন্নত করতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসে শিশু-কিশোর সমাবেশে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা রক্ষা করতে হবে। এর দায়িত্ব নিতে হবে সবাইকে।

বিশেষ করে তরুণদের এগিয়ে আসতে হবে।বিপথগামীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্মে আছে, আত্মঘাতী হওয়া মহাপাপ, গোনাহর কাজ। আমি চাই, বিপথগামীরা সৎপথে ফিরে আসুক। সন্ত্রাস, জঙ্গিবাদ ও আত্মহননের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান চলছে, চলবে। বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না।

আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই।অভিভাবকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমাদের শিশুরা মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। সৎ পথে চলবে। সর্বোপরি স্বাধীনতা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451