রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ভোলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো স্বাধীনতা দিবস

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ২৩৪ বার পড়া হয়েছে

 

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে ৪৭ তম মহান স্বাধীনতা ও জাতীয়

দিবস পালন করা হয়েছে। রবিবার(২৬মার্চ) সকালে ভোলা জেলা

প্রশাসনের আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়।

ভোলায় গজনবী স্টেডিয়াম মাঠে পায়রা, বেলুন ও জাতীয় পতাকা উত্তোলন

করে দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাং

সেলিম উদ্দিন। এসময় পুলিশ আনসার সদস্যদের পাশাপাশি বিভিন্ন

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে অংশ নেয় ।

এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা জেলা পুলিশ সুপার মোঃ মোকতার

হোসন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা

পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, চিফ জুডিশায়াল মেজিস্ট্রেট

আক্তার হোসেন, ভোলা পৌর মেয়র মো: মনিরুজ্জামান, ভোলা সরকারি

কলেজের অধ্যক্ষ পারভীন আখতার, ভোলা জেলা আ’লীগের সাংগঠনিক

সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ রাজনৈতিক,সামাজিক,

সাংস্কৃতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সরকারি বে-সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অনুষ্ঠানটি

উপভোগ করেন।এছাড়া বোরহানউদ্দিন, দৌলতখান,লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন,মনপুরা

উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

করা হয়েছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451