বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ৭৫ বস্তা চাল জব্দ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ২৬ মার্চ, ২০১৭
  • ১৪২ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে খাদ্য বান্ধব কর্মসুচীর ৭৫ বস্তা চাল জব্দ করেছে

প্রশাসন।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, শনিবার রাত ১১ টার দিকে সহকারী কমিশনার (ভুমি)-

ছামিউল আমিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক- আব্দুল জলিল মন্ডল কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত

কেন্দ্রের ইনচার্জ- পুলিশ পরিদর্শক মোকতারুল ইসলাম সংঙ্গিয় ফোর্সসহ

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ কর্মসূচীর ৭৫ বস্তা চাল জব্দ করেন।

এব্যাপরে শ্রীপুর ও ছাপড়হাটি ইউনিয়নের সীমান্তবর্তী অবস্থানে অবস্থিত

মাঠেরহাট নামক বাজারের ঘর মালিক আনিছুর রহমান বলেন- শ্রীপুর ইউনিয়নের

ভেলু শেখের পুত্র ফজলা রহমানকে খাদ্য দ্রব্যের ব্যবসার জন্য তার ঘরটি ভাড়া দিয়েছেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক- আব্দুল জলিল মন্ডল বলেন- ৭৫ বস্তা চাল সমান ২ হাজার ২ শত

৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।

সহকারী কমিশনার (ভুমি)- ছামিউল আমিন বলেন- ৭৫ বস্তা চাল জিম্মানামার

মাধ্যমে শ্রীপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের জিম্মায় দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট চক্রের কোন সদস্যকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাই

প্রচলিত আইনে দোষীদেরকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451