বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন আশুলিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত! রাজবাড়ী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় নিখোঁজ অর্ধশশতাধিক মানুষ! স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

জোয়ারের পানিতে ভোলার ২০টি চর ও নিম্নাঞ্চল প্লাবিত

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ৪ জুলাই, ২০১৬
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ভোলাসাগরে লঘুচাপের প্রভাবে ভোলা সংলগ্ন মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। সাগর উত্তাল থাকায় মেঘনা ও তেঁতুলিয়া উত্তাল। জোয়ারের পানিতে ভোলার বিচ্ছিন্ন ২০টি চর ও মূল ভূ-খণ্ডের ভেরিবাঁধের বাইরের এলাকা ৩/৪ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। এদিকে রবিবার সকাল থেকেই পুরো জেলায় কোথাও থেমে থেমে আবার কোথাও এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে। ভোলা সদরের রাজাপুর এলাকায় এরই মধ্যে বাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। তজুমদ্দিন উপজেলার চৌমুহনী ও হাজি-কান্দি এলাকায় এরইমধ্যে ভেঙে যাওয়া বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে তজুমদ্দিন উপজেলা সদরের অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এর ফলে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে।
তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল্লাহ জসিম খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মানুষের বসত ঘরে ২/৩ ফুট পানি উঠে গেছে।
ভোলা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার এই প্রতিনিধিকে জানান, মেঘনা ও তেঁতুলিয়া উত্তাল সেখানে স্বাভাবিকের চেয়ে ২/৩ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। ঢেউয়ের তোড়ে ভোলা সদরের ইলিশা, রাজাপুর, দৌলতখান উপজেলার ভবানীপুর, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা এলাকার ভেরিবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও জানান, ভোলার অন্তত ২০টি চর ৩/৪ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে। এলাকাবাসী অতি দ্রুত ভাঙা বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451