বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

‘আতিয়া মহলে’ অভিযান শুরু

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০১৭
  • ২৭০ বার পড়া হয়েছে

সিলেট মহানগরের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে অপরেশন ‘টোয়াইলাইট’ শুরু করেছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিমের সদস্যরা। শনিবার সকাল সাড়ে আটটায় মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জেদান আল মুসা বলেন, অভিযান শুরু হয়েছে। প্যারা-কমান্ডো অভিযান চালাচ্ছে।

ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে এলাকার জনসাধারণ ও সংবাদকর্মীকে সরে যেতে বলা হয়েছে। এলাকার বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের সাঁজোয়া যান, কয়েকটি অ্যাম্বুলেন্স রাখা হয়েছে।

সেনাবাহিনীর প্যারা কমান্ডো ফোর্সের ৫০-৬০ জন সদস্য সব ধরনের প্রস্তুতি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছেন। বাড়ির বাইরে অবস্থান নিয়েছেন আরও এক থেকে দেড়শ প্যারা-কমান্ডো ও সোয়াত টিমের সদস্যরা।জঙ্গিরা অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে  পাঁচতলা বাড়িটি ঘেরাও করে পুলিশ। শুক্রবার  দিনভর  জঙ্গিদের আত্মসমর্পণ করাতে পারেনি পুলিশ।

উল্টো ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। অভিযান চালাতে ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের একটি দল শুক্রবার বিকেলে সিলেটে পৌঁছায়। রাতভর সোয়াট ও স্থানীয় পুলিশ বাড়িটি ঘিরে রাখে।

পুলিশের ধারণা,  বাড়িটির নিচতলার একটি ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। ভেতরে একজন নারী থাকার কথা নিশ্চিত হলেও মোট কতজন আছে, সেটা জানা যায়নি। তবে পুলিশের ধারণা, ভেতরে নব্য জেএমবির গুরুত্বপূর্ণ নেতা মাইনুল ওরফে মুসা রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451