রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কলাপাড়ায় পৌরসভায় ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৪৭২ বার পড়া হয়েছে

আতিকুল ইসলাম দিপু,কলাপাড়া প্রতিনিধি :
কলাপাড়া পৌরসভার নাচনাপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন ওভার হেড ট্যাংক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পানি সরবরাহের লক্ষ্যে বৃহস্পতিবার এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এসময় নির্বাহী প্রকৌশলী মিজানুজ্জামান, পৌর সচিব মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র মতিয়ার রহমান, কাউন্সিলর সাখাওয়াত হোসেন চৌধুরী, হুমায়ুন কবির, জামাল হোসেন, হিসাব রক্ষক কার্তিক চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন। ১২ কোটি ৫২ লাখ টাকার এই প্যকেজটির নির্মাণ কাজ করছেন ঢাকার জিলানী ট্রেডার্স। যার মধ্যে রয়েছে পাঁচ লাখ লিটার পানির ধারন ক্ষমতা সম্পন্ন ওভার হেড ট্যাংক। ২৮ কিলোমিটার পানির লাইন। পাম্প হাউস। প্রোডাকশন টিউবওয়েল। টেস্ট টিউবওয়েল ও বাউন্ডারি দেয়ালসহ অন্যান্য কাজ। এ কাজটি সম্পন্ন হলে পৌরশহরে পানির স্বপ্লতা থাকবেনা। উল্লেখ্য এটি কলাপাড়া পৌরসভার দ্বিতীয় ওভার হেড ট্যাংক। ২০১৮ সালের মাঝামাঝি সময় একাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে পৌরসভার প্রকৌশল বিভাগ সুত্রে জানা গেছে। মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, এই ট্যাংকটি নির্মাণ হলে পানি সরবরাহে কোন বিঘ্ন ঘটবে না।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451