রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বাগেরহাটে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মিভূত,দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ১৯৩ বার পড়া হয়েছে

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  :   বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর বাজারের বৃহস্পতিবার শেষ রাতে অগ্নিকান্ডে ৫টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান
মালিকরা হল, ভ্যারাইটি ষ্টোরের ওহাব বেপারী, জিয়াদুল ইসলামের মুদি দোকান, মজিবরের টিনের দোকান, মোতাবেল জোমাদ্দারের দোকান, জামাল হোসেনের দোকান। এছাড়াও ওহাব বেপারীর মজুদ রাখা সার সহ গুদাম ও সম্পূর্ণ ভস্মিভূত হয়। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস দুটি ইউনিট তিন ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের লেহিহান শিখা ছড়িয়ে পড়ার আশক্ষায় শরণখোলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট রিজার্ভ রাখা হয়েছিল বলে মোরেলগঞ্জ ষ্টেমন কর্মকর্তা হায়দার আলী আকন জানান। রাত ৪ টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয়রা জানান, মোরেলগঞ্জে কিছু ব্যবসায়ী সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দাহ্য পদার্থ  যত্রতত্র সংরক্ষণ ও বিপণন করে আসছে। আর কারনেই অগ্নিকান্ড বেশি সংগঠিত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানীদের মধ্যে একটি দোকানে দাহ্য পদার্থ থাকয় অগ্নিকান্ড নিয়ন্ত্রনে যথেষ্ট বেগ পেতে হয় বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায়। অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান, আওয়ামীলীগ সহ সভাপতি ইব্রাহীম হোসেন হাওলাদার, সদর ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সরকারি ভাবে আর্র্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451