সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

লালপুরে শহীদ মমতাজ উদ্দিন স্মরণ সভা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুন, ২০১৬
  • ৩৮৬ বার পড়া হয়েছে

এম এ টুটুল(নাটোর) বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, মানুষ পুড়িয়ে, জ্বালাও পোড়াও করে এবং ভোটের রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি জামাত মোটর সাইকেলে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে একই কায়দায় সারাদেশে মানুষ খুন করেছে। তিনি বলেন যারা দেশ নিয়ে চক্রান্ত করছে তারা ৭১ এর পরাজিত শক্তি। এই শক্তি আর কোন দিন ক্ষমতায় আসতে পারবে না। তিনি আরো বলেন এখন আমরা আগের চেয়ে অনেকাংশে ভাল আছি। দেশের মানুষ এখন তিন বেলা পেটপুরে কেতে পাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। পাশবর্তি দেশ ভারতও আমাদের চেয়ে আনেক পেছনে রয়েছে। খায়রুজ্জামান লিটন সোমবার নোটেরের লালপুর উপজেলা চত্ত্বরে আয়োজিত নাটোর-১ আসনের সাবেক এমপি শহীদ মমতাজ উদ্দিনের স্মরণ সভায় এসব কথা বলেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী প্রমুখ।
অনুষ্ঠানে শহীদ মমতাজ উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ১হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয় এবং ৩১০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451