মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

‘ক্রাইম রোড’ ছবিটি মুক্তি পাচ্ছে আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০১৭
  • ৩৩২ বার পড়া হয়েছে

সায়মন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ ছবিটি মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (২৪ মার্চ)। আনিসুর রহমান মিলন, শায়লা সাবি, শাহরিয়াজ ও বিপাশা কবির অভিনীত ছবিটি দেশের ৭৮টি প্রেক্ষাগৃহ একযোগে মুক্তি দেয়া হবে। সাইমন তারিক বলেন, এ ছবিতে অপরাধ জগতের ভয়ঙ্কর সব কর্মকাণ্ড ফুটিয়ে তোলা হয়েছে।

অভাবে বা বিপদে পড়ে তরুণরা কীভাবে বিপথগামী হয় সেটাও দেখানো হবে। এসব থেকে বেরিয়ে আসার পথও দর্শকদের সামনে তুলে ধরা হবে।ছবির অভিনেতা-অভিনেত্রীরা এসব অপরাধের সঙ্গে জড়ান। কি হবে তাদের পরিণতি? তারা কি বেরিয়ে আসতে পারবেন আলোর পথে? এমন অনেক প্রশ্নই ট্রেইলার দেখার পর দর্শকদের মনে দানা বেঁধেছে। জানা গেছে, এ ছবির সব শিল্পীই ছবির গল্পে নিহত হবেন। বেঁচে থাকবেন কেবল আনিসুর রহমান মিলন! তাকেও খুন করে ফেলার পরিকল্পনা এঁটেছিলেন পরিচালক! কিন্তু নায়কের মৃত্যু সিনেমাপ্রেমিরা সহজে মেনে নিতে পারেন না। তাই নাকি মিলনকে এ যাত্রায় বাঁচিয়ে দেয়া হয়েছে।অন্যদিকে, শোনা যাচ্ছে ‘ক্রাইম রোড’ ছবির সিক্যুয়েল বানাবেন পরিচালক সায়মন তারিক। আর সে কারণেই নায়ককে বাঁচিয়ে রাখা! শরীফ চৌধুরী প্রযোজিত ছবিটি মুক্তি পাচ্ছে সনি মুভিজ ইন্টারন্যাশনালের ব্যানারে।

[vsw id=”0xD833mQo3A” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451