বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭
  • ২৩৬ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম, ঢাকা ঃ

বাংলাদেশ ব্যাংক ভবনে আগুন লেগেছে। মতিঝিলে অবস্থিত ওই ভবনের ১৩ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, আজ বৃহস্পতিবার রাত ৯টা ২৮ মিনিটের দিকে ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের ঢাকার নিয়ন্ত্রণকক্ষ থেকে এনটিভি অনলাইনকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ১৪টি ইউনিট।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, ভবনের ১৩ তলায় আছে বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। সেখানেই আগুনের সূত্রপাত।

তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

এদিকে রাত ১০টার পর পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আরিফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঘটনাস্থল থেকে পুলিশকে জানানো হয়েছে যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে রাত পৌনে ১০টার দিক বাংলাদেশ ব্যাংকের সামনে যানবাহন  চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য তা আবার চালু করা হয়। ভবনের ফটকের ভেতর আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মী ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। উৎসুক লোকজন ব্যাংক ভবনকে ঘিরে ভিড় করে আছেন।

রাত ১০টার পর ঘটনাস্থলে যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। এ সময় অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451