সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

বিএনপি জঙ্গিবাদকে উসকানি দিচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ২৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা জঙ্গিবাদ নিয়ে যেসব কথা বলছেন, তাতে প্রমাণ করে জঙ্গিবাদকে উসকানি দিচ্ছে তারা। বললেন স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, একটি দেশে যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হয়। কিন্তু বিএনপি যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছে তা দুঃখজনক।তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ভারতে যাচ্ছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভারতের সঙ্গে যে অমীমাংসিত বিষয়গুলো আছে এর সমাধান হবে। বিগত দিনেও  গঙ্গা চুক্তি, সীমান্ত চুক্তি শেখ হাসিনার নেতৃত্বে হয়েছে।১৪ দলের মুখপাত্র আরো বলেন, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে ২টি সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে জোটের পক্ষ থেকে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ১৪ দলের প্রতিনিধি দল প্রচারণায় অংশ নেবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451