বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

চাঁদপুরে অস্ত্রসহ আটক ৮

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০১৭
  • ২৫৮ বার পড়া হয়েছে
মোঃ শরীফ হোসেন,চাঁদপুর।
চাঁদপুরে ধারালো অস্ত্রসহ ৮ স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে তাদের আটক করে পুরাণবাজার পুলিশ ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হচ্ছে- কোড়ালিয়ার মিলন কসাইর ছেলে রাকিব, প্রফেসরপাড়ার হাতেমের ছেলে নাসিম, পালপাড়া শওকত আলীর ছেলে রায়হান, নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম, বিপনীবাগ তালতলার শাহআলম ভুইয়া মামুনের ছেলে ইরান, গুনরাজদীর সফিক পাটওয়ারীর ছেলে সুশান, ব্যাংক কলোনীর আঃ কুদ্দুছের ছেলে শাহিদুর রহমান, হাজী মহসিন রোডের দেলোয়ার হোসেনের ছেলে নাবিল ও দাসদী গাজির হাটের গোলাপ খানের ছেলে ফয়েজ। এদের প্রত্যেকের বয়স ১৫ থেকে ১৮ বছর হবে। তাদের সাথে স্কুলব্যাগও ছিলো।
চাঁদপুর পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এসআই জাহাঙ্গীর আলম জানান, স্কুল পড়ুয়া দু’দল ছাত্রের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে মারামারি হয়। এক পর্যায়ে এক পক্ষ সংঘবদ্ধ হয়ে অপর পক্ষের উপর হামলা করার জন্য ধারালো অস্ত্র নিয়ে জুট মিলের পাশে পূর্বশ্রীরামদী পানির ট্যাংকি নদীর পাড়ে অবস্থান করছে এমন খবর ওই এলাকার লোকজন জানালে এএসআই শামীমসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে অস্ত্রসহ ছাত্রদের আটক করে। এ ঘটনায় থানায় মামলা হযেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451