রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর
ইউপি চেয়ারম্যান ও কাঞ্চনপুর ইউপির নিছহরা ওয়ার্ড
মেম্বার পদে ৯জণ প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। গতকাল
সোমবার উপজেলা রির্টাণিং অফিসে চেয়ারম্যান পদে
আ’লীগের দলীয় প্রার্থী মাহেনারা পারভীন পান্না আক্তার,
বিএনপির প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল
ইসলাম,ফেরদৌসি সুলতানা,স্বতন্ত্র প্রার্থী ওমর
ফারুক,মো: এজিএম মাহমুদ. ইউপি সদস্য পদে মো:
শাহজান,জহির উদ্দিন,মজিবুল হক মনোনয়ন ফরম জমা দেন।
উল্লেখ্য গত ৪র্থ ধাপে নির্বাচিত ইউপি চেয়ারম্যান
মোহাম্মদ উল্যাহ ও ইউপি সদস্য সিরাজুল ইসলাম ইন্তেকাল
করেন। এতে ওই নির্বাচণী এলাকায় জণপ্রতিনিধি শূণ্য
হয়ে পড়ে।