শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়িতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক করেছে পুলিশ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ি

উপজেলায় স্বামীর একাধিক বিয়ে কারণে দাম্পত্য কলহের জের ধরে চার মাসের গর্ভবতী

পিংকি আক্তার পপি (১৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ

ঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী জাকের হোসেন জাবেদকে (২১) আটক করেছে পুলিশ।

সোনাইমুড়ি থানা পুলিশ উপজেলার চাষীরহাট ইউনিয়নের পোরকরা সরকারী প্রাথমিক

বিদ্যালয়ের পিছনের একটি পরিত্যাক্ত বাড়ী থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। দুপুরের

কোনো এক সময় এ হত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার চাষীরহাট ইউনিয়নের

জাহানাবাদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের মেয়ে ও একই ইউনিয়নের পোরকরা গ্রামের

জাকির হোসেন জাবেদের স্ত্রী। সে চার মাসের গর্ভবতী ছিলেন। আটক জাকির হোসেন

জাবেদ একই ইউনিয়নের পোরকরা গ্রামের বড় বাড়ীর দুলাল হোসেনের ছেলে। নিহতের

ছোট ভাই মো. ইউছুপ অভিযোগ করে বলেন, গত ছয় মাস পূর্বে আমার বড় বোন

পিংকি আক্তার পপি’র সাথে স্থানীয় পোরকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন জাকির

হোসেন জাবেদের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়। বিয়ের পরে পপি জানতে

পারে তার স্বামী জাবেদ এর আগেও আরো দুইটি বিয়ে করেছিলো। এ নিয়ে কয়েক মাস

ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিলো। এর জের ধরে দুপুরের পর পপির স্বামী জাবেদ

মোবাইল ফোনে তাকে পেরকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনের একটি পরিত্যাক্ত

বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে কোনো এক সময় জাবেদ আমার ছোট বোন চার

মাসের গর্ভবতী পপিকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এসময় তার চিৎকারে স্থানীয়

এলাকাবাসী এগিয়ে আসলে জাবেদ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করে।

গুরুতর আহত চার মাসের গর্ভবতী পপি অতিরিক্ত রক্তক্ষরণের একপর্যায়ে ঘটনাস্থলেই মারা

যায়। পরে স্থানীয়রা বিষয়টি আমাদের জানালে আমরা সোনাইমুড়ি থানায় খবর দিই। খবর

পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পপির মৃতদেহ উদ্ধার করে। এ বিষয়ে আমরা সোনাইমুড়ি

থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত

কর্মকর্তা (ওসি) ইসমাঈল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের

মৃতদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো

হয়েছে। ময়নাতদন্তের রিপিার্ট পাওয়ার আইনানুগ ব্যবস্থানেওয়াহবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451