সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন: নিরাপত্তা ব্যবস্থা জোরদার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৪০৭ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

হয়েছে। রাত পোহালেই শুরু হবে ভোট গ্রহণের কার্যক্রম। এ লক্ষ্যে সর্বত্র নিরাপত্তা

ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ১৫টি ও একটি পৌর সভায় ১শ’ ৯টি

কেন্দ্রে ভোট গ্রহণের যাবতীয় উপকরণাদী নিয়ে পৌঁছে গেছে স্ব-স্ব কেন্দ্রে

দায়িত্বপ্রাপ্তরা। এ নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়েই স্মরণকালেরমতো নিরাপত্তা

ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সু-সম্পন্ন করতে ১৯ জন

নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ২৩ জন ম্যাজিস্ট্রেট

নিয়োজিত রয়েছেন। এছাড়াও রয়েছেন গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণের মধ্যে

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন

অফিসার ও রির্টার্নিং অফিসার জি.এম সাহাতাব উদ্দিন, গাইবান্ধা জেলা পুলিশ

সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা নির্বাচন অফিসার আব্দুল্যাহ্ধসঢ়;-আল-

মোতাহ্ধসঢ়;সিম, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম গোলাম কিবরিয়া,

গাইবান্ধা জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মোঃ হাবিবুল আলম, এমএম

আশিক রেজা, সুন্দরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মালেক ও থানা

অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান। এদিকে র‌্যাব, বিজিবি, পুলিশ

আনছারসহ ৫ স্তরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সাদা পোশাকে কয়েকটি

স্তরের প্রশাসনিক নজরদারী অব্যাহত রয়েছে। র‌্যাবের ২৭টি মোবাইল টিম, ৭ প্লাটুন

বিজিবি ছাড়াও প্রত্যেক ভোট কেন্দ্রে পুলিশ-আনসারসহ ২৯ জন করে আইন-

শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। এসব মিলে সাড়ে ৪ হাজার

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনের জন্য মোতায়েন করা হয়েছে বলে

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ নির্বাচনে ১ লাখ ৬২ হাজার ৫’শ ৮৫ জন পুরুষ ও ১

লাখ ৭০ হাজার ৮’শ ৪১ জন মহিলাসহ মোট ৩ লাখ ৩৩ হাজার ৩’শ ৮১ জন ভোটারের

জন্য ১’শ ৯টি কেন্দ্রের ৬’শ ৩৭টি বুথে ভোট গ্রহনের জন্য ইতোমধ্যে ১’শ ০৯

জন প্রিজাইডিং অফিসার ৬’৩৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১ হাজার

২’শ ৭৪ জন পুলিং অফিসার নিয়োগ করা হয়েছে। তারা ভোট গ্রহণের যাবতীয়

উপকরণাদীসহ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রে পৌঁছে গেছেন। সংশ্লিষ্ট সুত্র বলছে, এ

নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

করছেন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ

ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া

গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল

কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে

আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে শূন্য হওয়া আসনটির উপ-নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451