সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

কথিত পীর-মুরিদের মূল খুনি গ্রেপ্তার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ১৬২ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন ডটকম ঃ  

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় একটি দরবার শরিফে কথিত পীর ও তাঁর এক নারী মুরিদের মূল হত্যাকারীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ সোমবার সকালে এক খুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-১৩। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শফিকুল ইসলাম। এর বেশ কিছু জানা যায়নি।

গত ১৩ মার্চ সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলাগ্রামে পীর ফরহাদ হোসেন চৌধুরী (৬০) ও তাঁর নারী মুরিদ রূপালী বেগমকে (২৮) গুলি করে এবং গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘট্নার দিন জিকির শুরুর আগে ছয়-সাতজন দুর্বৃত্ত দরবার শরিফে ঢুকে প্রথমে পীরকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গলা কাটে। পরে গুলি করে হত্যা করে। এ সময় রূপালী বেগম চিৎকার করলে দুর্বৃত্তরা একই কায়দায় তাঁকেও পাশের আরেকটি ঘরে হত্যা করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451