ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিনে ভয়াাবহ অগ্নিকান্ডে ২৫ টি দোকান পুড়ে ছাই হয়ে
গেছে। রবিবার রাত ১ টার দিকে উপজেলার উত্তর খাসের হাট বাজারে এ
অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রাথমিক ভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে
ধারণা করা হচ্ছে।
তজুদ্দিন ফায়ার সার্ভিস স্টেসনের ইনচার্জ মো. বেলায়েত হোসেন
বলেন, রাত ১ টার দিকে উপজেলার উত্তর খাসের হাট বাজারে মিরাজের মদি
দোকান থেকে বিদ্যূৎতের সর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের
সূত্রপাত হতে পারে। এতে মিরাজ, নুর ইসলাম, কবির ডাক্তার, জসিম
খলিফা, সেলিম, দিলু, নরেষ, আকিল ধর ডাক্তার, মিজান, করিব, মন্ধসঢ়;জু,
রহমান, রাকিব, কবির, নাজিম, রুবেল, শাকিল, নাজিম উদ্দিন, মাফিজ
এর, মদি, র্ফামিসি, সেলুন, লেপের দোকান, মনিহারি ও টেইলারি
দোকান সহ ২৫ টি দোকান পুড়ে যায়। এসময় আরো কয়েকটি
দোকানের মালামল নষ্ট হয় বলে জানান তিনি। খবর পেয়ে প্রথমে তুজমদ্দিন,
পরে বোরহানউদ্দিন ও ভোলা সদর ফায়ার সার্ভিস ইউনিট এসে রাত সাড়ে
৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় প্রাথমিক ভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে
ধারণা করা হচ্ছে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন অগ্নিকান্ডের
ঘটনা নিশ্চিত করে বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের
তালিকা করা হচ্ছে।