মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জ আসনের উপ-নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীর জরিমানা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ২০ মার্চ, ২০১৭
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

আসন্ন ২২ মার্চ অনুষ্ঠিতব্য গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীর পৃথক-পৃথকভাবে ১৫ হাজার

টাকা জরিমানা করেছেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী

ম্যাজিস্ট্রেট মুহাঃ হাবিবুল আলম ও এম.এম আশিক রেজা।

সংশ্লিষ্ট সূত্র বলছে গতকাল শনিবার রাতে উপজেলার পাঁচপীর বাজারে আচরণ

বিধি লঙ্ঘনের দায়ে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মোস্তফা

আহম্মেদের ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা

প্রশাসনের সহকারী কমিশনার এম.এম আশিক রেজা। এদিকে একই ঘটনায় লাঙ্গল

প্রতীকে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্র্থী ব্যারিস্টার শামীম হায়দার

পাটোয়ারীর ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা

প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ হাবিবুল আলম। নির্বাহী

ম্যাজিস্ট্রেট এম.এম আশিক রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সর্বানন্দ

ইউনিয়নের উত্তর সাহাবাজ মাষ্টার পাড়াস্থ নিজ বাসভবনে দুর্বৃত্তদের ছোঁড়া

গুলিতে গুলিবিদ্ধ হয়ে সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল

কলেজ হাসপাতালে মারা যান সরকার দলীয় এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন। ফলে

আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে শূন্য হওয়া আসনটির উপ-নির্বাচন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451