শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

লোহাগড়ায় ইউপি উপ-নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষদের ফাঁসাতে নিজ ঘরে অগ্নি সংযোগ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার ১০ নং কোটাকোল ইউনিয়ন

পরিষদের আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে প্রতিপক্ষদের

ফাঁসাতে নিজ ঘরে অগ্নি সংযোগের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৮ মার্চ নির্বাচন অফিস

ঘোষিত তফসিল অনুযায়ি আগামি ১৬ এপ্রিল কোটাকোল

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

২০মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এ নির্বাচনকে সামনে

রেখে গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে তেলকাড়া গ্রামের

ফেলা মোল্যা তার নিজ বসতবাড়ির টিনের ঘরে আগুন ধরিয়ে দিয়ে

গ্রামের প্রতিপক্ষদের ফাঁসানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ

উঠেছে। অথচ ফেলা মোল্যা দাবি করেছেন প্রতিপক্ষরা তার ঘরে

আগুন ধরিয়ে দিয়েছে। ওই গ্রামের মৃত সুরত মোল্যার ছেলে

ফারুক, মৃত টুকু মোল্যার ছেলে সাবের আলী, রজ্জাক শেখের ছেলে

হাফিজুর শেখ অভিযোগ করেন, ফেলা মোল্যার ঘরে আগুন ধরবার

সাথে সাথে তেলকাড়া গ্রামের আজগার মোল্যার ছেলে আহম্মদ

মোল্যা ও হিরু মোল্যার ছেলে নুর ইসলামকে ওই স্থান থেকে

দৌঁড়ে পালিয়ে যেতে দেখেছি। ফেলা মোল্যার প্রতিবেশি মৃত

গনি মোল্যার ছেলে রাকু মোল্যা(৭৫) বলেন, ফেলা মোল্যার ঘরে

আগুন ধরবার পর ফেলা মোল্যা ও তার পরিবারের সদস্যরা দাঁড়িয়ে শুধু

আগুন দেখছিলেন কিন্তু আগুন নেভাতে তাদের দেখা যায়নি। আমরা

নিজেরা আগুন নেভাতে পানি আনতে বালতি চেয়েও ফেলা মোল্যার

পরিবার থেকে কোন সহযোগিতা পাইনি। ওই গ্রামের আরো

কয়েকজনে বলেন, রোববার(১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় ফেলা

মোল্যা তার ঘরে আগুন দেবার যে অভিযোগ করেছেন তা সঠিক

নয়। দিন দুপুরে প্রতিপক্ষরা ঘরে আগুন দিতে আসে নাই, বরং

ফেলার পরিবারই নিজ ঘরে আগুন ধরিয়ে দিয়ে গ্রামের প্রতিপক্ষদের

মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করতে চাচ্ছে। লোহাগড়া থানার

অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম জানান, ফেলা মোল্যা

নিজেরাই নিজেদের ঘর আগুন ধরিয়ে এখন ফাজলামি শুরু করেছে।

ওই গ্রামে আগে থেকেই পুলিশ মোতায়েন করা ছিল, এখনো

আছে। তদন্তকরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451