রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাজমা খানম রুপালি পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা

শেষ মুহুর্তে চাঁচকৈড় মোকামে জমে উঠেছে ঈদের কেনাকাটা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০১৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

মো.আখলাকুজ্জামান, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.

মাহে রমজানের শেষ মুহুর্তে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উত্তরজনপদের অন্যতম বানিজ্যনগরী নাটোরের

গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় মোকামে প্রতিবছরের ন্যায় এবারেও প্রায় ৩০টি গার্মেন্টস ও ২০টি

জুতা স্যান্ডেল ও কসমেটিক্সের দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড়ে জমজমাট হয়ে উঠেছে ঈদের

কেনাকাটা।

সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ গার্মেন্টস দোকানগুলোতে শিশু সহ নারী-পুরুষের ভীড়ে তিলধারলের ঠাঁই

নেই আর। প্রতিদিন গভীর রাত পর্যন্ত বাজারের সমস্ত অলিগোলি ও মেইনরোডগুলোতে যেন ক্রেতাদের ভীড়ে

রাস্তায় চলাফেরা করা দায়। এক সাক্ষাৎকারে উপজেলার খুবজীপুর থেকে আগত গার্মেন্টস ক্রেতা

জান্নাতুল ফেরদৌস জানান, গার্মেন্টস দোকানগুলোতে শিশু ও তরুন-তরুনীদের জন্য জামদানী শাড়ি,

লেহেঙ্গা, থ্রীপিচ, কিরণমালা, পাখি, সাফারিজামা আর নিউ মডেলের পাঞ্জাবীগুলোই বেশি বিক্রি হচ্ছে।

তবে মূল্য যাই হোক লেহেঙ্গার কদর সবচেয়ে বেশি। ছোট্ট সোনামনি জেমি খাতুন জানায়, আমার

পছন্দের কোন পোষাকই দোকানে নেই। আমি এবার ঈদই করবো না।

এদিকে বিজনেস ম্যাগনেট ভাই ভাই গার্মেন্টসের বড় ভাই মোফাজ্জল হোসেন জানান, অর্ধেক রোজা

যাওয়ার পর থেকে কেনাকাটা ভালোই শুরু হয়েছে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে বর্তমানে বেচাকেনা কম

হচ্ছে। তবে পিংকি গার্মেন্টস মালিক গণেশ দা জানান, শেষ মুহুর্তে ভালো বেচাকেনা হবে বলে আশা

করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451