সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সৌহাদ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখতে ফুলবাড়ী সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সম্প্রীতি ভলিবল প্রতিযোগিতা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ১৯ মার্চ, ২০১৭
  • ৪৪৭ বার পড়া হয়েছে

 

প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশ ও ভারতের সীমান্তে বিজিবি ও বিএসএফে’র মধ্যে সৌহাদ্যপূর্ণ

সম্প্রীতি বজায় রাখতে গত শনিবার (১৮মার্চ) বিকেলে দিনাজপুরের ফুলবাড়ী

সীমান্তে বিজিবি ও বিএসএফে’র মধ্যে সম্প্রীতি ভলিবল প্রতিযোগিতা

অনুষ্ঠিত হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের উদ্যোগে

উপজেলার এলুয়ারি ইউনিয়নের জলপাইতলী সীমান্তের ৩০২ মেইন পিলার সংলগ্ন

কালী মন্দির মাঠে আয়োজিত বিজিবি ও বিএসএফে’র মধ্যে সম্প্রীতি ভলিবল

প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বিজিবি দিনাজপুর

সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন।

বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান

আলীর সভাপতিত্বে আয়োজিত বিজিবি ও বিএসএফে’র মধ্যে আয়োজিত

সম্প্রীতি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিবি ২০

জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ইমতিয়াজ চৌধুরী, ৪২

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহাবুব মোর্শেদ,

জিএস ও টু মেজর এএম রবিউল হাসান, ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের সহকারি

পরিচালক মো. ছাইদুর রহমান এবং ভারতের বিএসএফ ৪১ পতিরাম ব্যাটালিয়নের

কমান্ড্যান্ট কে.কে মজুমদার, বিএসএফ ২৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসকে

মিশ্রা, স্টাফ অফিসার রমেশ সিংহ, উপ-অধিনায়ক এইচ.এস যাদব প্রমূখ।

বিজিবি ও বিএসএফে’র মধ্যে আয়োজিত সম্প্রীতি ভলিবল

প্রতিযোগিতায় অংশ নেন বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়ন ও বিএসএফ ২৮

ব্যাটালিয়নের খেলোয়াড়রা। খেলায় বিএসএফ ২৮ ব্যাটালিয়নের খেলোয়াড়রা

বিজয়ী হন। খেলায় অংশগ্রহণকারি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে

পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর

কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন, বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের

অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী, বিএসএফ ৪১ পতিরাম ব্যাটালিয়নের

কমান্ড্যান্ট কে.কে মজুমদার ও বিএসএফ ২৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসকে

মিশ্রা।

খেলায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ২৯ ফুলবাড়ী ব্যাটালিয়নের

অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী এবং ভারতের পক্ষে বিএসএফ ২৮

ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসকে মিশ্রা।

বিজিবি ও বিএসএফের মধ্যে আয়োজিত সম্প্রীতি ভলিবল

প্রতিযোগিতা সহ¯্রাধিক নারী ও পুরুষ দর্শকের সমাগম ঘটে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451