বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চেকপোস্টে হামলাকারীর শরীরে বিস্ফোরক বাঁধা ছিল: র‌্যাব

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাব-৩ এর চেকপোস্টে হামলার চেষ্টার সময় হামলাকারী ব্যক্তির ব্যাগ থেকে তিনটি বোমা ও একটি ভেস্ট উদ্ধার করা হয়েছে। হামলার চেষ্টাকালে নিহত ব্যক্তির শরীরে বিস্ফোরক বাঁধা রয়েছে বলে দাবি করেছে র‍্যাব।

শনিবার র‌্যাব-৩ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত যুবকের শরীরে বাঁধা বন্ধনীতে কয়েকটি বোমা পাওয়া গেছে। তার সঙ্গে থাকা ব্যাগের মধ্যে হাতে তৈরি বড় একটি বোমা পাওয়া গেছে। বোমাগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।
তুহিন মোহাম্মদ মাসুদ আরও বলেন, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলে নম্বরপ্লেট নেই। ফলে সেটির রেজিস্ট্রেশন করা হয়েছে কিনা তা জানা যাচ্ছে না। হামলাকারীর কোথা থেকে এসেছিলেন বা কোথায় যাচ্ছিলেন বা তার পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার ভোর পৌনে ৫টার দিকে খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় র‌্যাব-৩ এর চেকপোস্টে হামলার চেষ্টার সময় হামলাকারী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451