বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারের উদ্বোধন: আঞ্চলিক এভিয়েশন হাবের পথে নতুন অগ্রযাত্রা  বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়ার বিএনপি নেতা হেলাল উদ্দিন দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও পরিচালক শফিক সাগর: সংগ্রাম থেকে সাফল্যের গল্প পরিবেশ মন্ত্রীর সঙ্গে সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রামের মহাপরিচালকের সাক্ষাৎ আশুলিয়ায় গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসায় ফুলেফেঁপে উঠছে কারবারিরা লাখ লাখ টাকার মালিক আশুলিয়ায় কিশোর গ্যাং ও মাদক সন্ত্রাসীদের কাছে জিম্মি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ডিবি পুলিশের পৃথক অভিযানে দুই ডাকাত ও কিশোর গ্যাংয়ের তিন সদস্যসহ ৫জন গ্রেফতার ঢাকা জেলার আশুলিয়ায় “জামগড়া পুলিশ ক্যাম্পের” শুভ উদ্বোধন

খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলাচেষ্টা : নিষ্ক্রিয় করা হলো গ্রেনেড

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ২২১ বার পড়া হয়েছে

বাংলার প্রতিদিন অনলাইন : 

ঢাকার খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলা চেষ্টাকারীর ব্যাগ থেকে পাওয়া দু’টি গ্রেনেড নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।শনিবার ভোরে র‌্যাবের চেকপোস্টে হামলা করার চেষ্টা করেন ওই যুবক। পরে র‌্যাবের গুলিতে তিনি নিহত হন।  এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হয়েছে।শনিবার সকালে ব্রিফিংয়ে র‌্যাব-৩ এর সিও তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, এখন পর্যন্ত খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলা চেষ্টাকারীর পরিচয় জানা যায়নি।ভোরে একজন যুবক মোটরসাইকেলে করে তল্লাশি চৌকির কাছাকাছি আসেন। এ সময় তাকে থামতে বললে তিনি না থেমে সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমার মতো বস্তু ছুড়ে মারার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা গুলি করলে হামলাকারী নিহত হন।

এদিকে ঘটনাস্থলে ক্রামইন সিন এবং বোমা ডিসপোজাল ইউনিট এসে তাদের প্রাথমিক তদন্ত শেষ করেছে।অন্যদিকে খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চেকপোস্টে হামলাকারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার দুপুরে তার মরদেহ ঢামেকে আনা হয়।এর আগে শুক্রবার আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলায় একজন বোমাবহনকারী নিহত হন। হামলাকারী জঙ্গি গ্রুপের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ঘটনায়ও দু’র‌্যাব সদস্য আহত হন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451