রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তরের জেলা পাবনা-একই এলাকায় এক দিনে ৪ জনের মৃত্যু এক গোরস্তানে তিনজনের দাফন। সাভারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি-ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আশুলিয়ার জামগড়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন আটক, প্রত্যেকের ৬ মাসের কারাদণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দখল করে রেখেছে মৎস্য আড়তের গাড়ি যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা আরিচা-কাজিরহাট নৌ-রুটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী পারাপার বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ঢাকা জেলা ৮ বারের সেরা করদাতা রোমান ভুঁইয়ার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আশুলিয়ায় নারীদের ওপর নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তালায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত সাংবাদিকতা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে করতে হবে, পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবি দিবসে – বিএফইউজে সভাপতি পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবসে  মোমবাতি প্রজ্জলন

আরাফাত রহমান কোকোর শ্বশুর আর নেই

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ২৬৭ বার পড়া হয়েছে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রাজা আর নেই (ইন্নালিল্লাহে….র‍াজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মরহুম হাসান রাজা কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে গুলশানের ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। হাসান রাজা দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
হাসান রাজা গত ১৩ মার্চ থেকে ডা. ফাওয়াজ হোসেন শুভর তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরের দিন ১৪ মার্চ রাতে খালেদা জিয়া ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।

মেয়ে শর্মিলী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তিনি আসার পর মরহুদের দাফনের সিদ্ধান্ত হবে। তার আগে পর্যন্ত তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমাঘারে রাখা হবে বলে জানিয়েছেন শায়রুল কবির।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451