শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কোহলিরও ওপরে সাকিব!

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ২৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্কঃ  

টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে সেরা কয়েকজন ব্যাটসম্যানের নাম বললে সবার ওপরে থাকবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ও অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথের নাম। কিন্তু টেস্টে এ বছর সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকায় তাদেরও পেছেনে ফেলে দিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।

এ বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন সাকিব। পাঁচ টেস্টে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে ৫৩৫ রান করেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

ওয়েলিংটনে ডাবল সেঞ্চুরির পর কলম্বোতে চলমান এই টেস্টে করেছেন সেঞ্চুরি। আর হায়দরাবাদ ও ক্রাইস্টচার্চ টেস্টে দুটি হাফ সেঞ্চুরি করেছেন তিনি।

সাকিবের পরই আছেন মুশফিক। ৪ টেস্টে দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরিতে ৪৯৩ রান করেন তিনি। দুটি সেঞ্চুরির প্রথমটি ওয়েলিংটনে, দ্বিতীয়টি হায়দরাবাদে।

স্মিথ ৪ টেস্টে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে করেছেন ৪৩৩ রান। কোহলি চার টেস্টে রান ২৮৮ করেন। আর নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৯২ রান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451