বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপির যুবদলের সমাবেশ আজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে
ছবি : সংগৃহীত

রাজধানীতে আবারও বড় দুই দল একই দিনে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার (১১ মে) বিকেল সাড়ে ৩টায় আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং বিকেল ৩টায় বিএনপির সহযোগী সংগঠন যুবদলের সমাবেশ।

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য দেন।

কাদের বলেন, মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের সংসদীয় এলাকা মোহাম্মদপুরের গজনবী রোডে শান্তি ও উন্নয়ন সমাবেশ করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।

সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে উপস্থিত থাকবেন।

গতকাল শুক্রবারও রাজধানীতে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সমাবেশে নেতৃবৃন্দ বক্তব্যে সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451