শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশকোনায় র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলাকারীকে সন্তান বলে দাবি

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ২২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর আশকোনায় র‌্যাবের প্রস্তাবিত সদর দপ্তরের ক্যাম্পে আত্মঘাতী হামলাকারীকে নিজের সন্তান বলে দাবি করেছেন আমিরন নামে এক নারী। তবে তিনি আত্মঘাতী ব্যক্তির নাম রফিক বলে জানিয়েছেন।শনিবার আমিরন র‍্যাবের অফিসে গিয়ে আত্মঘাতী হামলাকারীকে নিজের সন্তান বলে দাবি করেন।আমিরন বলেন, তাদের বাড়ি পিরোজপুরে। ঢাকায় রফিক চায়ের দোকানে কাজ করতেন। তিনি পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি।এবিষয়ে গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘একজন নারী এসেছেন। তিনি নিহত ব্যক্তিকে নিজের ছেলে বলে দাবি করেছেন। আমরা যাচাই-বাছাই করছি।’মুফতি মাহমুদ খান আরও বলেন, ‘ওই নারী কোথা থেকে নিহত ব্যক্তির ছবি দেখে এখানে এসেছেন। তা আমরা জানি না। কারণ নিহত ব্যক্তির ছবি কোনো গণমাধ্যমে প্রকাশযোগ্য নয় বলে মনে হয়।এদিকে  শুক্রবার র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী হামলার ঘটনায় শনিবার বিমানবন্দর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয়ও উল্লেখ করা হয়নি।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451