সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মুন্সীগঞ্জের জেলার  আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শনিবার, ১৮ মার্চ, ২০১৭
  • ১৬৮ বার পড়া হয়েছে

রুবেল মাদবর ,মুন্সীগঞ্জ প্রতিনিধি: রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দেশের সর্বত্রই আইনশৃংঙ্খলা বাহিনীর মতো মুন্সীগঞ্জ জেলার সংশ্লিষ্ট বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।মুন্সীগঞ্জ পুলিশ সুপার জাহেদুল আলম মুঠোফোনে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঘটনার পরপরই সারাদেশের মতো জেলার প্রতিটি থানা, ক্যাম্প, ফাঁড়ি ও জেলা কারাগারসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি কার্যালয় ও সরকারি ভবনগুলোতে নিয়োজিত পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।তিনি জানান, অতিরিক্ত পুলিশ কোথাও মোতায়েন করা হয় নি। তবে নৌ-পুলিশ, থানা পুলিশ, ট্রাফিকসহ সকলকেই সতর্ক থাকতে বলা হয়েছে। এবং সন্দেহ হলে তল্লাসি করার নির্দেশনা দেয়া হয়েছে।মাওয়া নৌ-ফাঁড়ি ইনচার্জ সুরুজিৎ কুমার ঘোষ জানান, ঢাকায় আত্মঘাতী বোমা হামলা ঘটনার পর জেলার প্রধান দপ্তর থেকে নির্দেশনা আশে, পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত নৌ-পুলিশকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে হবে। এবং কর্মরত স্ব স্ব স্থানে সতর্কতায় দায়িত্ব পালন করতে হবে। সন্দেহ ভাজনদের তল্লাসি ও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন.


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451