শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিল্টন-জাহাঙ্গীর পরিষদ সবার সেরা’ স্লোগানে মিরপুরে ছাত্রদলের বিশাল মিছিল  আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন, গাড়িতে ভাংচুর করে আগুন দিয়েছে শ্রমিকরা আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাংবাদিকের ওপর হামলার ঘটনায় এনামুল গ্রেফতার আশুলিয়ায় ডিবি পুলিশ কর্তৃক ৫২ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক কারবারী গ্রেফতার একটি গাড়ী ‍উদ্ধার বাংলাবাজার পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর প্রধানকে প্রাণনাশের হুমকি-আশুলিয়া থানায় জিডি পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে তৎপরতা, আলোচনায় একাধিক নেতা আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়ে অপপ্রচারের অভিযোগ আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনদিন রাজনীতি করতে দেওয়া হবে না- স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরের ঐতিহ্যবাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ে সুশাসন ও শিক্ষার মান উন্নয়নের সুবাতাস বইছে প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজ ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হামলা করে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করা হবে।

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০১৬
  • ৩৯৬ বার পড়া হয়েছে

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা করে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তাদের শেকড় খুঁজে বের করা হবে।

রোববার (৩ জুলাই) সকালে গণভবনে ঢাকায় সফররত জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাংবাদিকদের এই তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘গুলশানে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। এর শেকড় খুঁজে বের করা হবে। হামলাকারীদের মদদদাতা, কারা গোলাবারুদ ও অস্ত্র এবং অর্থ দেয়, সেগুলোও খুঁজে বের করা হবে।’

গত শুক্রবার রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় একদল অস্ত্রধারী জঙ্গি। এরপর তারা জিম্মি করে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে।

প্রায় ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযান চালিয়ে ওই রেস্তোরাঁর নিয়ন্ত্রণ নেয় সশস্ত্রবাহিনী। ১৩ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হলেও ২০ জনের লাশ পাওয়া যায় জবাই করা অবস্থায়।

ওই রেস্টুরেন্টে নিহত ১৭ বিদেশি নাগরিকের মধ্যে ৭ জন জাপানের নাগরিক। তাদের মধ্যে ৬ জন বাংলাদেশ মেট্রোরেল প্রকল্পে কাজ করতেন।

এর আগে রাতে রেস্তোরাঁয় হামলার পরপরই সেখানে আটকেপড়াদের উদ্ধারে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন হামলাকারীদের বোমার স্প্লিন্টারে মারা যান।

সাম্প্রতিক সময়ে ফ্রান্স, বেলজিয়ামসহ অন্যান্য স্থানে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেগুলোর নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এগুলোর বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।’

জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেইজি কিহারা বলেন, ‘জাপান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে।’

বাংলাদেশের আইন-শৃঙ্খলাবাহিনী জিম্মি সংকটের অবসান করতে পারায় তাদের ধন্যবাদ জানান তিনি।

প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উভয়েই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করার কথা বলেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451