রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে, ধর্মান্ধতাকে নয় : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪৫৭ বার পড়া হয়েছে

 

এম শিমুল খান, গোপালগঞ্জ : ধর্মীয় শিক্ষাকে বাধ্যতা

মূলক করা হয়েছে কিন্ত ধর্মান্ধতাকে নয় বলে জানিয়েছেন

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক

প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শিশু সমাবেশে এ

কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় আরো বলেন, ছেলে-মেয়েরা যাতে

বিপথে না যায় সে জন্য বিভিন্ন খেলাখুলার আয়োজন করা

হচ্ছে। খেলাখুলার উন্নয়নেও নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ।

তারা পড়াশোনা শিখে স্বাক্ষরতার দেয়াল টপকাবে এই আশা

আমাদের।

তিনি আরো বলেন, সব শিশুই স্কুলে যাবে। প্রাথমিক

শিক্ষা পর্যন্ত তাদের শিক্ষার যাবতীয় ভার সরকার নিয়েছে।

তাদের বৃত্তির ব্যবস্থা করা হয়েছে। যা শিক্ষার্থীদের মায়ের

মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয়। এখন সব শিশুরাই স্কুলে

পড়ে, টোকাই কিংবা পথ শিশু বলে বাংলাদেশে কিছু

থাকবে না। সবাই স্কুলে যাবে, মানুষের মতো মানুষ হয়ে

দেশের মুখ উজ্জ্বল করবে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও আওয়ামী লীগের

শীর্ষ ও স্থানীয় পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451