বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ঈদযাত্রায় জনভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু                    কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী        ঈদযাত্রায় স্বস্তি: নির্ধারিত ভাড়ায় চলাচল, অনিয়মে কঠোর ব্যবস্থা—গাবতলীতে সড়ক মন্ত্রীর পরিদর্শন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও মানবাধিকার কর্মকর্তা ফরিদ মিয়া মিরপুরে ছাত্রদল নেতা আশরাফুল হোসেন মামুনের সেহেরি আয়োজনে হাজারো মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ঈদ বোনাস পেলেন ডিএনসিসির ৩ হাজার ৩২ জন পরিচ্ছন্নতাকর্মী খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে  -তথ্যমন্ত্রী  ১৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মোঃ সুমন হোসেনের ঈদের শুভেচ্ছা দেশের মানুষের প্রত্যাশা সুশাসিত ও সুন্দর বাংলাদেশ  – -খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী                             

জঙ্গিদের দমন করায় অন্তর্জ্বালায় বিএনপি: সেতুমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪৬৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

বিএনপির মদদ দেওয়া জঙ্গিদের দমন করায় তাদের অন্তর্জ্বালা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপি জঙ্গিবাদ নিয়ে রাজনীতি করছে, আর তাদের মদদ দিচ্ছে। আর সরকার জঙ্গিবাদ দমন করছে। এ জন্যই বিএনপির অন্তর্জ্বালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, আমরা জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জাতীয় ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে। মির্জা ফখরুলের অভিযোগের জবাবেই তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমাদের মূল শপথ হলো তিনি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের ২ যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করা। তিনি জানান, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী আমরা জাঁকজমকভাবে পালন করব। এ উপলক্ষে এখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451