বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭
  • ৪৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তাঁরা বঙ্গবন্ধু সমাধির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন। বিগলে বেজে উঠে করুণ সুর। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনজাত করেন।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।টুঙ্গিপাড়ায় অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিল।বিকেলে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতির জনকের সমাধিসৌধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশ।এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত গ্রন্থমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে দুঃস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ‘খোকা  থেকে  বঙ্গবন্ধু’ শিরোনামে আলোকচিত্র দেখানো হবে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451