বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জঙ্গিবাদ,সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জঙ্গিবাদ, মাদক আর সন্ত্রাসীদের দমনে সরকারের পাশাপাশি সকল মহলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক এখন অনেক নিয়ন্ত্রণে রয়েছে।
যশোর জেলা স্কুল মাঠে আজ বিকেলে জেলা পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মাদক এবং জঙ্গিবাদ বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান।  
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।
আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, জনগণকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র প্রতিহত করে সামনে এগিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ আর আইন-শৃঙ্খলা বাহিনী এক হয়ে কাজ করলে সব বাধা দূর হয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন বিশে^র কাছে আজ রোল মডেল।  
সমাবেশে তিনি বক্তব্য দেয়ার আগে হ্যালো যশোর পুলিশ অ্যাপস, পৌরসভার উদ্যোগে যশোর শহরে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন।  
এছাড়া ১৫ জন মুক্তিযোদ্ধার পৌর কর মওকুফ ও পৌর ট্যাক্স বাতিলের সার্টিফিকেট প্রদান করেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জেলার ৮৬৬ জন মাদক ব্যবসায়ী আর মাদক বিক্রি না করার অঙ্গীকার করেন।  


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451