শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সীতাকুণ্ডে অভিযান শেষে ‘ছায়ানীড়’ সিলগালা

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনালাইন ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় শিশুসহ ৫টি মরদেহ উদ্ধারের পর ‘ছায়ানীড়’ ভবনটি সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাজ শেষে আজকের মতো সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান বলেন, সবশেষ এক শিশুর মরদেহ পাওয়া গেছে ছায়ানীড় নামের দোতলা বাড়ির দেড়তলার সিঁড়ির মধ্যে। নিহত বাকি ৪ জঙ্গির পরিচয় সনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে। তাদের শরীর বোমায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আরো বলেন, সকালে অপারেশন ‘অ্যাসল্ট ১৬’ শেষ হবার পর বোমা নিষ্ক্রিয়করণ অভিযান শুরু হয় বিকেলে সাড়ে ৩টায়। এরপর সন্ধ্যা ছয়টায় বোমা নিষ্ক্রিয়করণ অভিযান শেষ হয়। এরপর সিআইডির ফরেনসিক টিম আলামত সংগ্রহের কাজ শুরু করে। তাদের কাজ শেষে ভবনটি সিলগালা করে দেয়া হয়েছে।এর আগে বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে ‘সাধনকুটির’ নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দু’জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ‘ভেস্ট’ ছিল। সাধনকুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।পরে প্রেমতলার ‘ছায়ানীড়’ ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এতে নারীসহ ৪ জঙ্গি নিহত হয়েছেন।এরপর আরো এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫। এদের মধ্যে পুলিশের গুলিতে ১ জন এবং আত্মঘাতী বোমার আঘাতে ৩ জন মারা যান।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451