মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দায়িত্ব অবহেলার কারণে নোয়াখালীর সেনবাগে তিন পুলিশ সদস্য ক্লোজ

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

 

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : দায়িত্ব অবহেলার কারণে বুধবার

রাতে নোয়াখালীর সেনবাগ থানার এক উপ-পরিদর্শক (এসআই) সহ তিন পুলিশ সদস্যকে

সাময়িক ক্লোজ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, সোমবার রাতে উপজেলার

বালিয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে আইয়ুব আলী ও তার ভাবী বিবি নূর জাহানকে

আটক করে পুলিশ। এসময় তাদের উভয়ের কাছ থেকে গাঁজা জব্দ করা হয়। পরদিন মঙ্গলবার

দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের উভয়কে ৬ মাস করে

বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে দন্ডপ্রাপ্তদের থানায় নিয়ে আসা হয়। পর ওইদিন

বিকেলে সেনবাগ থানার এসআই রফিকুল ইসলাম, কনস্টেবল আব্দুল মান্নান ও তানিয়া

আক্তারের হেফাজতে দন্ডপ্রাপ্তদের কারগারে প্রেরনের জন্য নেওয়ার পথে থানার গেইট থেকে

আসামী আইয়ুব নবী পালিয়ে যায়। পরে এ ঘটনা দায়িত্বরত তিন পুলিশকে তাদের

দায়িত্ব অবহেলার কারণে ঘটেছে বলে উর্ধ্বতন কর্তৃপক্ষ সাময়িক বহিস্কার করে পুলিশ

লাইনে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

(ওসি) হারুনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451