মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কোনো পশু সংকট নেই – সাভারে মন্ত্রী আমিন উর রশিদ সাভার ও আশুলিয়ায় অপরিকল্পিত বাসা বাড়িতে বসবাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকার-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী   কুমিল্লার নাগরিক সেবায় নতুন অধ্যায়: গঠিত হচ্ছে ওয়াসা ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে ছোট পাইপ স্থাপনের অভিযোগ আশুলিয়ার জামগড়া ইস্টার্ন হাউজিং বাজারে জলাবদ্ধতায় ব্যবসা-বাণিজ্য স্থবির, ব্যবসায়ীদের প্রতিবাদ গৃহবধূ হত্যা মামলার আসামি র‍্যাবের হাতে গ্রেফতার! আশুলিয়ার বাইপাইল- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে জনসাধারণ আশুলিয়ায় কিশোর গ্যাং কতৃক অষ্টম শ্রেণীর ছাত্র অপহরণের পর হত্যা: ২০ মাস পর লাশ উত্তোলন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুন্দরগঞ্জে যুবক হত্যা মামলায় গ্রেফতার-৩

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭
  • ৫০২ বার পড়া হয়েছে

 

নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে রেজাউল ইসলাম নামে যুবককে হত্যা

মামলায় ৩ আসামীকে গ্রেফতার করেছেন পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের

পূর্ব-ছাপড়হাটি মাঠেরহাট গ্রাম থেকে এদেরকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা

হলেন- ঐ ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত পারক উদ্দিনের পুত্র মোখলেছুর রহমান,

খামার পাঁচগাছী গ্রামের হাজী আবুল হাসেম ওরফে আবুল হোসেনের পুত্র ইসমাইল

হোসেন ও নিজাম উদ্দিন। থানা অফিসার ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা-

মুহাম্মদ আতিয়ার রহমান বলেন, গত রবিবার সন্ধ্যায় বিবাদমান জমির দখল নিয়ে সৃষ্ট

সংঘর্ষে দু’ পক্ষের লোকজন আহত হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নেয়। পরের দিন

সোমবার সন্ধ্যায় বাদী আজিজল হকের পুত্র রেজাউল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় রংপুর

মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে হত্যা মামলা

করেছেন নিহতের পিতা আজিজল হক।

উল্লেখ্য, ছাপড়হাটি ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রামের মৃত রহিম উদ্দিনের

পুত্র হাজী আবুল হাশেম ও উত্তর গ্রামের মৃত আলীম উদ্দিনের পুত্র আজিজল হক গংদের দীর্ঘ

দিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এরই জের ধরে উক্ত দিনক্ষণে

উভয় পক্ষের মারামারীতে ৪ নারীসহ ১৬ জন আহত হয়েছে বলে জানা গেছে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451